Showing posts with label মামুন সরকার. Show all posts
Showing posts with label মামুন সরকার. Show all posts

Tuesday, May 29, 2018

নারী

ভালোবাসতে চেয়েছি তোমায়
বাধ সেধেছ তুমি,
ভালোবাসিনা তোমায় তাই
কাঁদলে সেই তুমি।

চাইনি আমি,চেয়েছ তুমি

তাই বেধেছি ঘর,
চাইনি আমি-তবুও তুমি
ঘর ভেংগে হলে পর!

ভাংগা-গড়ার নিঠুর খেলার

সব খানেই তুমি যে
জবাবদিহী করার তাই
আমি তবে কে?

০৮.০৯.২০০২