Showing posts with label খোকন আল মামুন. Show all posts
Showing posts with label খোকন আল মামুন. Show all posts

Wednesday, June 13, 2018

অপূর্ণ ইচ্ছাগুলোর পূর্ণতা

বাদলে প্রথম যে কদম ফুলটি পৃথিবীতে পদধ্বনি জানিয়েছে,
তারই জন্য এই বাদল দিনের আগমন।
ভরা বাদলে নৌকোয় ঘোরা ছিল
জীবনে অদ্ভুত ভালো লাগার শিহরিত দিন,
যা শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হবে।
কিন্তু ঝমঝম বৃষ্টিতে রিকশায় চড়ে দূরে
কোথাও আজ হারিয়ে যেতে পরিনি।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
বোধ হয় আমার জন্য আজ নয়।
এই বাদলের সবুজ, সজীব ধারার অপূর্ণ ইচ্ছাগুলোর পূর্ণতা
 নিয়ে ঝরে পড়ুক অঝোরধারায়...

জীবন থেকে অনেক দূরে

ভাবনাগুলো জীবন থেকে অনেক দূরে সরে যায়
জীবন শুধু তার নিয়মেই বয়ে যায়
না শুনে না আমার কথা,
না শুনে সে তোমার কথা।
আমরা কেবল দেখতে পারি
দেখতে পারি বয়ে চলা জীবনটা।
অনেক কিছু করতে পারি ভাবনা আসে-
করতে গেলেই বুঝতে পারি জীবন কি সে,
সেই তো জীবন সুখে-দুখে আটাকে থাকা।

Sunday, June 3, 2018

রগরগে রমণের রঙ্গন।

তোমার বুক ঝাঁঝরা হয়ে যাওয়ার আগে
তুমি কি একবার তাকিয়ে ছিলে নিরপেক্ষ নক্ষত্রের দিকে?
একটু পর যেখানে তুমি চলে যাবে 
মিথ্যার মর্মান্তিক মহা-আক্ষেপ মাথায় নিয়ে;

তোমার মস্তিষ্কের নিউরনের ভেতর  তখন কি

ভেজে উঠেছিল দূর ভৌতিক জাহাজের সাইরেন অথবা 
আত্মজাদের আত্মার অকৃত্তিম আর্তনাদ?
যাঁদের নি:শ্বাস তুমি ভীষণ লুকিয়ে রাখতে 
তোমার হৃৎপিন্ডের আরক্ত অনুভাঁজে।

সীমাহীন ষড়যন্ত্রের সীসা তোমাকে শেষ 

সম্ভাষণ জানালো মধ্যরাতে নষ্ট রাজনীতির মতো।।

Saturday, May 26, 2018

অস্তাচলের শেষ বনলতা তুমি

অস্তাচলের শেষ বনলতা তুমি 
এসেছো শেষ অক্ষে আমার,
জীবন নৌকার শেষ বৈঠা হাতে
সময় নেই ধূসর ময়দানে যাবার।

অস্তাচলের শেষ বনলতা তুমি
অষ্ট প্রহরের অন্তিমক্ষণে আমি,
সময় নেই স্নিগ্ধ ভালবাসবার
জীবনযু্দ্ধের ফেরারী সৈনিক ।

অস্তাচলের শেষ বনলতা তুমি
শতাব্দী ধরে জ্বলে 'কয়লা-অবিকল' 
ললাটে জ্বলে আমার অন্ধকারের সীসা
বিদায় বেলায় সবই যেন অবিচল ।।