Showing posts with label ক্যামেলিয়া. Show all posts
Showing posts with label ক্যামেলিয়া. Show all posts

Thursday, May 31, 2018

একটি নারীবাদী অথবা বাস্তববাদী ছড়া

একশ্রেণীর এক জাতি আছে, পুরুষ তাহার নাম
নামেই সেরা, কর্মে কি রূপ ? তাই করি বয়ান

তারাই নাকি সর্বশ্রেষ্ঠ, সকল কাজের কাজী

বউ মরিলে ফের জুটাবে, তিনটে মাসের বাজি
কারণ নাকি! পুরুষ মানুষ কেমনে একা থাকে!!
যত্ন-আত্তি কে করিবে, অসুখে-বিসুখে ?!

ট্রেনে-বাসে, অফিস পাড়ায়, মেয়েরা চুপ-ই থাকে

রাজনীতি আর খেলার তরে , পুরুষ তুবড়ি ছোটায় মুখে
বেশি বলার অপবাদ তাও মেয়ের দিকেই যায়,
তারা ইচ্ছেমতোই কানুন সাজায় নিজের সুবিধায় ।

কায়া-মায়া, মননে ও গুণে অদ্বিতীয়া নারী

নজরুলের-ই শস্যলক্ষী, রঙে রূপে সঞ্চারি
সম্মানটা দেখাও শুধু, প্রাপ্য এটা তাদের
ভাঙবেনা জোড় ,ভাঙবেনা ঘর, আর সংসারটা সাধের।