Showing posts with label শামীম আহমেদ. Show all posts
Showing posts with label শামীম আহমেদ. Show all posts

Wednesday, May 23, 2018

অবশেষে

কি অদ্ভুত!

একটা এস।এম।এস লেখার কেউ নেই আমার ।

একটা চিঠি, তাও যদি পাঠাতাম কারো কাছে,

যে কিনা ভাসে ধবল সাদার দেশে।

একটা গান যদি শোনাতে পারতাম,

নিদেনপক্ষে দুয়েকটি লাইন !

এমন গানের শেষে যেন নিরবতা আসে ।

একটা কবিতা যদি জানতাম !


মাঝে মাঝে মনে হয়, শখ হয় –

যদি এমন কেউ থাকতো

হয়তো ভোরে কিংবা গোধূলী বেলায়

দুয়েক ছত্র আবৃত্তি করতাম সশব্দে !


মাঝরাতে কারো পাশে নিবিষ্টে বসে,

হাত ধরা হয়না আমার।

শরতে মেঘের ভেলায় ভেসে, আকাশে

কারো কথা ভেবে ফুল কেনা চাইনা আমার ।

দিনের শেষে এ পথে কেউ থাকেনা,

ভালোবেসে, কিংবা কিছুটা রাগ, ঘৃণা, অনুরাগে ।


জানি কেউ নেই, কিছু নেই আমার – ভালোবাসবার ।

হয়তো ছিলোনা কখনো থাকবার...

লেখাটি প্রিয় শামীম ভাইয়ের অনুমতিক্রমে ফেসবুক থেকে সংগৃহীত